বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও নির্যাতিত `নিরপরাধ ফিলিস্তিনি মুসলমান`

অনলাইন নিউজ পোর্টাল 13 জুন 2021, 06:55 বিকাল 844 বার পঠিত
যুদ্ধবিরতির পরও নির্যাতিত `নিরপরাধ ফিলিস্তিনি মুসলমান`

টানা ১১ দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় নারী-শিশুসহ আড়াই শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এরপর হামাসের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে।

গতকাল শনিবারও ইসরায়েলি সেনারা জেরুজালেম আল-কুদস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকার প্রবেশ পথে ২৮ বছর বয়সি ফিলিস্তিন নারী ইবতিসাম কাআবানেকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ফিলিস্তিন নারী মারা যান।