বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুদ্ধ বিধ্বস্ত ইরাকে হাজির পোপ ফ্রান্সিস

অনলাইন নিউজ পোর্টাল 06 মার্চ 2021, 09:48 সকাল 982 বার পঠিত
যুদ্ধ বিধ্বস্ত ইরাকে হাজির পোপ ফ্রান্সিস

ইরাক সফরে গেছেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিন দিনের সফরের অংশ হিসেবে শুক্রবার দেশটিতে পৌঁছান তিনি। ইরাকের খ্রিস্টানদের জন্য তার এই সফর খুব তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাজধানী বাগদাদ ছাড়াও মোসুল ও কারাকাসেও যাওয়ার কথা রয়েছে তার। এছাড়া ইরবিলে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

 

পোপ তার সফরে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি দেশটির খ্রিস্টানদের অবস্থার কথা তুলবেন। নজফে গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

সূত্র: ডিডব্লিউ।