শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভাসানচরে পৌঁছেছে আরও ১৬৫৫ রোহিঙ্গা

মোহাম্মদ খাইরুল আমিন 17 ফেব্রুয়ারি 2022, 06:24 বিকাল 212 বার পঠিত
ভাসানচরে পৌঁছেছে আরও ১৬৫৫ রোহিঙ্গা

১১ দফায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ১ হাজার ৬৫৫ জন রোহিঙ্গা। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নৌবাহিনীর ছয়টি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন ।

কমিশনার তিনি জানান, ১৬৫৫ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে সেখান থেকে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরো ১ হাজার ৬৫৫ জন রোহিঙ্গা।
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরো ১ হাজার ৬৫৫ জন রোহিঙ্গা।