সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মিষ্টির আসনে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 02 নভেম্বর 2026, 08:08 সকাল • 6 বার পঠিত
মিষ্টির আসনে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার এ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান বলেন, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি।

“কিছুক্ষণের মধ্যে নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।”

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ উপ নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দেয় বিএনপি। ২৬ অক্টোর মনোনয়নপত্র জমা দেন তিনি।

আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ায় সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হল এলিজা জামানকে।