শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ

মোহাম্মদ খাইরুল আমিন 23 ডিসেম্বর 2021, 08:06 রাত 330 বার পঠিত
ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি আদালত ভবনে বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। যাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণে দু’জন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের পাশেই আদালত ভবনের অবস্থান।

জেলার আদালত ভবনের দুই তলার শৌচাগারে স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে শৌচাগারের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ভবনের দ্বিতীয় তলায় আটটি আদালত কক্ষ আছে। বিস্ফোরণের পর ওই ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেখা গেছে।

বিস্ফোরণে যারা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আরএস মন্ড নামের আদালতের একজন আইনজীবীও রয়েছেন। আইনজীবীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্মঘট পালন করে আসছেন এবং সে কারণে বৃহস্পতিবার আদালতে আইনজীবীদের উপস্থিতি অন্য যেকোনো দিনের তুলনায় কম ছিল।

লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ভবনের দ্বিতীয় তলার আদালতের ক্যান্টিন থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে কি-না সেটিও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।