ভারতের কারণে হচ্ছে না সার্ক সম্মেলন অনুষ্ঠান
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 জানুয়ারী 2022, 10:23 দুপুর
•
234 বার পঠিত
আবারও ভারতের কারণে হচ্ছে না সার্ক সম্মেলন। পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো আন্তরিকতা থাকার পরও শুধুমাত্র ভারতের কারণে এবার আর অনুষ্ঠিত হচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন।
জানা গেছে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করা নিয়ে পাকিস্তানের প্রস্তাব বৃহস্পতিবার নাকচ করে দিয়ে ভারত জানিয়েছে, যে যে কারণে ৮ দেশের এই আঞ্চলিক জোটের শীর্ষ সম্মেলন বন্ধ রয়েছে তার কোনো পরিবর্তন এখনো হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক সংবাদ সম্মেলনে বলেন, শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে (সব দেশের মধ্যে) এখনো কোনো ঐকমত্য নেই।