ভারতের গুজরাটে হাসপাতালে আগুন লেগে ১২ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
01 মে 2021, 08:52 সকাল
•
370 বার পঠিত
ভারতের গুজরাটে হাসপাতালে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার রোগী।
আগুনে চিকিৎসা নিতে আসা ১২ জন করোনা রোগী মারা যায়। আহত হয় আরও কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার রাতে রাজ্যটির ভারুচ শহরের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত চারতলা এই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। দিবাগত রাত ১টার দিকে হঠাৎ হাসপাতালটিতে আগুন লাগে। এতে অনেকে দৌড়ে বেরিয়ে আসতে সক্ষম হন। এছাড়া ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে ৫০ জন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করেন।
হাসপাতালটির নিচতলায় করোনা ওয়ার্ডে আগুন লাগে। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করা হয়।