বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2026, 12:33 দুপুর • 3 বার পঠিত
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

বিমানে থাকা নারী প্রশিক্ষণার্থী পাইলটও অক্ষত রয়েছেন।বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে একটি ফ্লাইং ক্লাবের পরিচালিত বিমানটি উড্ডয়নের চেষ্টা করছিল।

এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাকা অংশ থেকে ছিটকে বাইরে চলে যায় সেটি। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বিমানটিকে সামনের দিকে নুয়ে পড়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার সময় বিমানে একাই ছিলেন নারী প্রশিক্ষণার্থী পাইলট। তিনি একক বা সলো ক্রস-কান্ট্রি ফ্লাইট পরিচালনা করছিলেন।

উড্ডয়নের সময় ভারসাম্য হারানোর পরও কোনো আঘাত ছাড়াই তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনো কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।