বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে প্রায় ২ হাজার

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2026, 12:42 দুপুর • 3 বার পঠিত
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে প্রায় ২ হাজার

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত রোগটি নিয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৬০ জন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮২ জনের প্রাণ গেল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

অপরদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ৯২৪ জন, চট্টগ্রামে ২৬১, বরিশালে ১৮৫, খুলনায় ২২৪, রাজশাহী ২১৬, রংপুর বিভাগে ৬৩, ময়মনসিংহে ৭৬ ও সিলেটে ১১ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।