বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে এক দিনেই ২ লাখের বেশি আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল 15 এপ্রিল 2021, 01:30 দুপুর 68 বার পঠিত
ভারতে এক দিনেই ২ লাখের বেশি আক্রান্ত

করোনা ভাইরাসের দ্বিতীয় জোয়ার দুমড়ে মুচড়ে দিয়েছে গোটা ভারতকে। দেশটিতে প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটিতে ২ লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড।

এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়।  
বুধবার (১৪ এপ্রিল) পর্যন্ত ভারতে ১১ কোটি ৪৪ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে।