শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভারী বর্ষণ হতে পারে

মোহাম্মদ খাইরুল আমিন 22 মে 2022, 01:58 দুপুর 188 বার পঠিত
ভারী বর্ষণ হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সীতাকুন্ডে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগ্রাম ৪৮, সন্দ্বীপে ৪৭, মাদারীপুর ও রাজারহাটে ৪১ এবং বরিশালে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ চট্টগ্রাম, বরিশাল ও ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, উত্তরপশ্চিম থাইল্যান্ড ও এর কাছাকাছি  মিয়ানমার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বাড়তি অংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বাঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে,  যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা  ৬টা ৩৭ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।