বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারী বৃষ্টিপাতের কারণে ইয়েমেনে ভয়াবহ বন্যা সৃষ্টি

অনলাইন নিউজ পোর্টাল 11 আগস্ট 2020, 09:50 রাত 779 বার পঠিত
ভারী বৃষ্টিপাতের কারণে ইয়েমেনে ভয়াবহ বন্যা সৃষ্টি

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইয়েমেনে অন্তত ১৩০ জন নিহত ও ১ লাখ ৬০ হাজার জন বাস্তুচ্যুত হয়েছেন ৷ জানা যায়, গত কয়েকবছর ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির মানবিক বিপর্যয়ে নতুন মাত্রা যোগ করলো এই বন্যা ৷

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বন্যায় অন্তত ১৩০ ব্যক্তি নিহত হয়েছেন ৷ এতে ২৬০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা ৷

হুতি স্বাস্থ্য কর্মকর্তার জানিয়েছেন দেশটির কিছু এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের কারনে বন্যা সৃষ্টি হয়েছে ৷ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির রাজধানী সানা এবং ঐতিহাসিক ওল্ড সিটিও রয়েছে ৷ বন্যার কারণে অন্তত ১ লাখ ৬০ হাজার জন ঘর হারিয়েছেন ৷ এছাড়া আহত ১২৪ ব্যক্তি ৷

ইয়েমেনের উত্তরে অবস্থানরত হুতিরা সৌদি নেতৃত্বাধীন এক জোটের সহায়তা নিয়ে ২০১৫ সাল থেকে দক্ষিণে অবস্থানরত সরকারের বিরুদ্ধে লড়াই করছে ৷ জাতিসংঘের কর্মকর্তারা দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন কেননা গৃহযুদ্ধের কারণে সৃষ্ট খরায় অন্তত ৮৫ হাজার মানুষ এর মধ্যে মারা গেছে ৷