বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভালোবাসর টানে স্ত্রীর চিতায় ঝাঁপ দিলেন স্বামী

অনলাইন নিউজ পোর্টাল 26 আগস্ট 2021, 08:55 সকাল 241 বার পঠিত
ভালোবাসর টানে স্ত্রীর চিতায় ঝাঁপ দিলেন স্বামী

ভারতের উড়িষ্যার কালাহান্ডিতে গত মঙ্গলবার ঘটে গেছে এক আজব ঘটনা। নীলমনি সবর স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন। শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নীলমনি সবরের স্ত্রী। তাই স্ত্রীর মৃত্যু মেনে নিতে না পেরে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি।

এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী নীলমনি সবরের স্ত্রী রায়বতী সবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি তিনি। স্ত্রীকে চিরদিনের মতো হারিয়ে শোকে কাতর হয়ে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। নীলমনি সবর স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলে জানা গেছে।

ভারতের কালাহান্ডির পুলিশ সুপার (এসপি) বিবেক সারভানা জানিয়েছেন, মঙ্গলবার ওই নারী মারা যান। তার স্বামী ও চার সন্তান ও আত্মীয়রা দেহ নিয়ে গ্রামের শ্মশানে যান। এরপর শ্মশানের আচার অনুষ্ঠান পালনের পর দেহটিতে চিতায় তোলা হয়। শ্মশান থেকে সবাই যখন বাড়ি চলে যাচ্ছেন সেই সময় নীলমনি আচমকাই ছুটে গিয়ে চিতায় ঝাঁপ দেন। তবে আত্মীয়রা তাকে চিতা থেকে নামানোর আগেই তিনি কিছুটা দগ্ধ হন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।