বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তরপ্রদেশের মসজিদ ভেঙে ফের মুসলিমদের বিরুদ্ধেই মামলা

অনলাইন নিউজ পোর্টাল 03 জুন 2021, 10:29 দুপুর 219 বার পঠিত
উত্তরপ্রদেশের মসজিদ ভেঙে ফের মুসলিমদের বিরুদ্ধেই মামলা

ভারতের একটি আদালতে দায়ের করা মামলায় উত্তরপ্রদেশের একটি স্থানীয় সরকার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তাদের মসজিদ ধ্বংস করার বিরোধিতাকারী ৮ মুসলিম নেতার বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছিল।

বড়বাঙ্কি জেলার স্থানীয় প্রশাসনের নির্দেশে গত মাসে মসজিদ গরিব নওয়াজ আল মারুফ ধ্বংসের ফলে হৈ চৈ পড়ে গিয়েছিল এবং বহু স্থানীয় মুসলিম আত্মগোপনে যেতে বাধ্য হয়েছিল।

এ ধ্বংসকাণ্ডের পর বড়বাঙ্কি প্রশাসন ৮ জন স্থানীয় মুসলিম নেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যারা মসজিদটি ধ্বংসের বিরোধিতা করেছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, নথিপত্র জাল করে তারা সরকারি জমিতে মসজিদটির অবৈধভাবে নিবন্ধিত করান।
মঙ্গলবার প্রকাশিত এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা একটি আবেদনে মসজিদ প্রশাসনের প্রতিনিধিরা অভিযোগ করেছেন যে, মুসলিম নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ পুলিশ রিপোর্ট করা হয়েছে। বিচারকরা দেখতে পান যে, মুসলিমদের বিরুদ্ধে নথি জাল করার অভিযোগ করা হলেও রাজ্য সরকার আদালতে কোনও প্রমাণ সরবরাহ করেনি। এসময় আদালত সরকারকে প্রমাণ উপস্থাপনের জন্য আরো তিন সপ্তাহ দিয়েছে। মামলায় সম্মানিত মুসলিমদের গ্রেফতারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।