বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় করোনার চিকিৎসা ‘আদা-লবন পানি’!

মোহাম্মদ খাইরুল আমিন 20 মে 2022, 04:27 দুপুর 204 বার পঠিত
উত্তর কোরিয়ায় করোনার চিকিৎসা ‘আদা-লবন পানি’!

করোনার টিকা দিতে তাদের রাজি করানো যায়নি। তাই উত্তর কোরিয়ার সব নাগরিক করোনার টিকাহীন। এমন অবস্থায় করোনা যখন বিস্তার লাভ করতে শুরু করেছে দেশজুড়ে তখন উত্তর কোরিয়া রীতিমত ঘাবড়ে গেছে। কি করণীয় বুঝে উঠতে পারছে না তারা। তারা এখনো ‘অজানা জ্বর’ বলছে তাদের ওপর চেপে বসা রোগটিকে। আর চিকিৎসা হিসেবে বেছে নিয়েছে চিরায়ত  পদ্ধতিকে।

সহজ কথায়, করোনার চিকিৎসা হিসেবে সেখানে এখন প্রাধান্য পাচ্ছে আদা-লবন পানির চিকিৎসা। এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জনসাধারণকে এই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে বলেছে বলে খবর। 

২০০০ সালে সারা দুনিয়া জুড়ে যখন করোনা ছড়িয়ে পড়ে তখন উত্তর কোরিয়া তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়। এভাবেই করোনা থেকে বাঁচতে চেয়েছিল তারা। সারা বিশ্ব ভূগলেও তারা কখনো করোনার কথা স্বীকার করেনি। কিন্তু গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনার উপস্থিতি স্বীকার করে তারা।

উত্তর কোরিয়ায় গেল এক সপ্তাহে করোনায় ৬২ জনের মৃত্যু হয়েছে বলে তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হিসাবে তাদের ১৯ লাখ ৭৮ হাজার ২৩০ জন এখন করোনায় আক্রান্ত। কিন্তু এটাকে তারা ‘জ্বর’ বলছে। 

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পত্রিকা রোডং সিমনুনে স্বাস্থ্যবিষয়ক প্রচারণা চালাচ্ছে। যারা গুরুতর অসুস্থ নয় তাদের আদা বা হানিসাকল চা এবং উইলোপাতার পানীয় পানের কথা বলেছে। 

গরম পানিতে করোনার কিছু লক্ষণ কাটে। গলা ও কাশির উপকার হয়। আদা ও উইলো পাতা জ্বালাপোড়া থেকে মুক্তি দিতে পারে ও ব্যথা কমাতে পারে। তবে এর কোনোটাই আসলে করোনার চিকিৎসা নয়। 

জীবানুর সঙ্গে লড়ার জন্য দ্রুবণ তৈরির জন্য রাজধানী পিয়ংইয়ংয়ে হাজার টন লবন পাঠানো হয়েছে বলে জানায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা। ঠাণ্ডা-কাশির ভাইরাসের সঙ্গে লবন পানির চিকিৎসা কিছুটা লড়তে পারে। কিন্তু করোনার বিস্তার রোধ করতে এটা কোনো ভূমিকা রাখতে পারে বলে প্রমাণ মেলেনি। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রোগীদেরকে ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারেরও পরামর্শ দিয়েছে। কিন্তু প্যারাসিটামল জাতীয় ওষুধে শরীরের তাপমাত্রা কমাসহ আরো কিছু উপসর্গ দূর হতে পারে। এটা কোভিডের কোনো চিকিৎসা নয়।