বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা

মোহাম্মদ খাইরুল আমিন 16 জানুয়ারী 2022, 10:09 দুপুর 297 বার পঠিত
উত্তর কোরিয়ার ওপর  যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইউনহ্যাপ বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির ছয় ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র চা দুক-চুল এ সম্পর্কে শনিবার সিউলে এ সম্পর্কে বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার জনগণের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

 তিনি আরো বলেন, উত্তর কোরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর মাধ্যমে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব দূর করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া চেষ্টা চালিয়ে যাবে।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা দেশটির বিরুদ্ধে ‘বিদ্বেষী নীতি’ অব্যাহত রাখলে ওয়াশিংটনের বিরুদ্ধে আরো কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে পিয়ংইয়ং।