বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তিন শতাধিক তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

অনলাইন নিউজ পোর্টাল 03 আগস্ট 2020, 11:46 দুপুর 239 বার পঠিত
তিন শতাধিক তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তিন শতাধিক তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার। রবিবার তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, পারওয়ান এবং অন্যান্য প্রাদেশিক জেল থেকে ৩১৭ জনেরও বেশি তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে সর্বমোট ৪,৯১৭ জন তালেবান মুক্তি পেয়েছেন।

ফেব্রুয়ারিতে তালেবান চুক্তির অংশ হিসেবে বন্দি মুক্তির এ প্রক্রিয়া ৫ হাজার ১০০ জন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকবে বলে জানানো হয়েছে।