বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তেল রপ্তানি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য

অনলাইন নিউজ পোর্টাল 09 এপ্রিল 2021, 10:05 রাত 328 বার পঠিত
তেল রপ্তানি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যখন তার দেশ স্বাভাবিক পরিস্থিতিতে তেল বিক্রি করতে এবং বিক্রিলব্ধ অর্থ নির্বিঘ্নে ঘরে তুলতে পারবে সেদিন আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি সত্য বলে প্রমাণিত হবে। বৃহস্পতিবার সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রাম পেজে  প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আমেরিকার পরমাণু সমঝোতায় ফিরে আসার বিষয় নিয়ে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরবর্তী দফা আলোচনা করার জন্য ইরানি প্রতিনিধিদল যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থান করছেন তখন সর্বোচ্চ নেতা এ মন্তব্য করলেন। 

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি যাচাই হবে তখন যখন ইরান আনুষ্ঠানিকভাবে ও স্বাভাবিক পরিস্থিতিতে তেল রপ্তানি করতে এবং রপ্তানিলব্ধ অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে পারবে।

বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে অস্বাভাবিক পরিস্থিতিতে ইরানকে তেল রপ্তানি করতে হচ্ছে এবং তেলের টাকা গ্রহণ করার ক্ষেত্রে বহুবিধ সমস্যার সম্মুখিত হতে হচ্ছে।