বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

মোহাম্মদ খাইরুল আমিন 25 মে 2022, 08:31 সকাল 1,023 বার পঠিত
টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে ঢুকে গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। তাতে ১৯ জন শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও সিএনএন।  

১৮ বছরের বন্দুকধারী উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে উন্মুক্ত গুলি চালান। শেষে আইনপ্রণয়ন সংস্থার গুলিতে নিজে নিহত হন। তদন্তকারী কর্মকর্তা জানান, এই হত্যাযজ্ঞ শুরু করার আগে নিজের দাদিকে গুলি করেন বন্দুকধারী। ভদ্রমহিলার অবস্থা আশঙ্কাজনক। 

উভালদে জেলা পুলিশ প্রধান পিট আরেডোন্ডো জানিয়েছেন, বন্দুকধারী স্থানীয় একজন ছেলে। তার নাম সালভাদোর রামোস। তিনি একা একাই এই কাণ্ড ঘটিয়েছেন। তার কাছে ছিল একটা হ্যান্ডগান ও একটা  এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল আর যথেষ্ট ম্যাগাজিন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টিা ৩২ মিনিটে সালভাদোর গুলি করা শুরু করেন। স্কুলে গুলি চালানো শুরু করার আগে যে গাড়িতে তিনি এসেছেন সেটি স্কুলের বাইরে ফেলে আসেন বন্দকধারী। 

এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটে প্রথমে জানিয়েছিলেন, বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৪ জন ছাত্র এবং একজন শিক্ষক নিহত হন। নিহত ছাত্রদের বয়স ৫ থেকে ১১ এর মধ্যে। 

এদিকে উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন বলেছেন, খুব ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  ইতোমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জনসাধারণকে দূরে সরিয়ে সেওয়া হয়েছে। এফবিআই তদন্তে সহায়তা করছে।