বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীনের জনজীবন

অনলাইন নিউজ পোর্টাল 08 নভেম্বর 2021, 05:11 বিকাল 287 বার পঠিত
তীব্র তুষারপাতে বিপর্যস্ত চীনের জনজীবন

চলতি বছরে শীতের শুরুতেই চীনের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী তুষারপাত শুরু হয়েছে। গত দুই দিন দেশটির উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের কারণে সেখানকার তাপমাত্রা কমে গেছে। ভারী এই তুষারপাতের কারণে ওইসব অঞ্চলের বেশ কিছু রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
অনেক জায়গায় আটকা পড়েছে গাড়ি, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনও বন্ধ হয়ে গেছে। রবিবার থেকে সোমবারের মধ্যে মঙ্গোলিয়া, হেবেই, শানডং, লিয়াওনিং এবং জেলিনে ২০ থেকে ৪০ মিলিমিটার তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল দেশটির আবহাওয়া অফিস।

আর একেবারে উত্তরের প্রদেশগুলোর জন্য তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল আগেই। সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলে সৃষ্ট একটি শৈত্যপ্রবাহের থেকে ওই তুষারঝড় তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে রাখা হয়েছিল।