টানা তৃতীয় বারের মত প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং
অনলাইন নিউজ পোর্টাল
•
09 নভেম্বর 2021, 05:50 বিকাল
•
243 বার পঠিত
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট হতে চলেছেন শি জিনপিং। কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা শি-কে আবার মনোনীত করতে চলেছেন। বৈঠকে শি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। সেখানে কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সাফল্যের কথা জানিয়েছেন তিনি।
২০১৮ সালেই সংবিধানের সংশোধন করা হয়েছিল। ফলে প্রেসিডেন্ট পদে থাকার কোনো সময়সীমা এখন আর নেই। আজীবনের জন্যও কোনো নেতা প্রেসিডেন্ট থাকতে পারবেন। তাই আগামী বছর পার্টি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত হলেই প্রেসিডেন্ট থেকে যাবেন শি জিনপিং। তার আগে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে তার নাম অনুমোদিত হবে। তবে এসবই নিছক আনুষ্ঠানিকতা মাত্র।