শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবানের শাসনে সন্তুষ্ট কাবুলবাসী

অনলাইন নিউজ পোর্টাল 25 সেপ্টেম্বর 2021, 10:37 দুপুর 397 বার পঠিত
তালেবানের শাসনে সন্তুষ্ট কাবুলবাসী

ভূমিসন্তান তালেবানের শাসন পদ্ধতির প্রশংসা করছে কাবুলবাসী। তালেবান কর্তৃপক্ষের ন্যায়বিচার ও আইনের শাসনে তারা মুগ্ধ হলেও দেশের অর্থনীতি নিয়ে তারা চিন্তিত। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আরিয়ানা নিউজ।

কাবুলের এক বাজারের কুলি মোহাম্মদ বলেন, আগের সরকারের চাইতে তালেবান সরকারের আমলে কাবুলের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। কিন্তু, সাধারণ মানুষ যেন চাকরি বা কাজ পায় তার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে বর্তমান সরকারকে। তাদেরকে দেশের অর্থনীতির ওপর গুরুত্ব দিতে হবে।