বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তালেবান হামলায় আফগানিস্তানের ১৬ সরকারি সেনা নিহত

অনলাইন নিউজ পোর্টাল 06 জুলাই 2021, 07:42 বিকাল 260 বার পঠিত
তালেবান হামলায় আফগানিস্তানের ১৬ সরকারি সেনা নিহত

তালেবান যোদ্ধাদের হামলায় আফগানিস্তানের অন্তত ১৬ সরকারি সেনা নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের সালমা ড্যাম এলাকায় একটি তল্লাশি চৌকিতে তালেবান যোদ্ধাদের হামলার পর এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার রাতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের চিশতী শরীফ জেলার সালমা ড্যাম এলাকায় অবস্থিত দেশটির সরকারি সেনাদের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় তালেবান। এতে দেশটির ১৬ সরকারি সেনা নিহত হয়। হারি নদীতে অবস্থিত সালমা ড্যাম মূলত একটি জলবিদ্যুৎ ও সেচ কেন্দ্র।

হামলার পর সরকারি সেনাদের ওই তল্লাশি চৌকিটি দখলে নিয়েছে তালেবান। একইসঙ্গে সেখানে থাকা সরকারি সেনাদের সকল সামরিক সরঞ্জামও তালেবানের দখলে চলে গেছে।

সালমা ড্যামকে আফগানিস্তান-ভারত মৈত্রী বাধ বলা হয়ে থাকে। বাধটি ৬৪০ মিলিয়ন কিউবিক মিটার পানি ধারণ করতে পারে এবং এটা দিয়ে ২ লাখ এক জমিতে সেচ কাজ চালানো সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে এটাই ছিল ভারতের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প।

এ ঘটনায় তালেবান বা আফগান কর্তৃপক্ষের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।