বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তাইওয়ানের মূল দ্বীপে হামলা চালানোর মহড়া চীনের

মোহাম্মদ খাইরুল আমিন 06 আগস্ট 2022, 02:11 দুপুর 517 বার পঠিত
তাইওয়ানের মূল দ্বীপে হামলা চালানোর মহড়া চীনের

তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা শনিবার তাইওয়ান প্রণালীতে চীনের ‘অনেক’ বিমান ও যুদ্ধজাহাজের অভিযান প্রত্যক্ষ করেছে। স্বায়ত্বশাসিত গণতান্ত্রিক এ দেশের মূল দ্বীপে হামলা চালানোর ভান করা হবে বলে তারা মনে করছেন। খবর এএফপি’র।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাইপের সামরিক বাহিনী ‘তাইওয়ান প্রণালীর চারদিকে সামরিক অভিযান চালানো চীনের বিমান ও যুদ্ধজাহাজের একাধিক বহর শনাক্ত করেছে। আর এসবের মধ্যে কিছু বিমান ও জাহাজকে মধ্যমা লাইন অতিক্রম করতে দেখা যায়। এক্ষেত্রে তাইওয়ানের মূল দ্বীপে হামলা চালানোর ভান করা হবে বলে তারা মনে করেন।’