বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তাইওয়ানের দক্ষিণে একটি টানেলে ট্রেন লাইনচ্যুত

অনলাইন নিউজ পোর্টাল 02 এপ্রিল 2021, 11:28 দুপুর 223 বার পঠিত
তাইওয়ানের দক্ষিণে একটি টানেলে ট্রেন লাইনচ্যুত

তাইওয়ানের দক্ষিণে একটি টানেলে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এটিকে গত চার দশকে দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে দেশটির ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ট্রেনটি তাইতুং যাওয়ার পথে পূর্ব উপকূলীয় হুয়ালিয়েন শহরের সামান্য উত্তরে একটি টানেলের ভেতর লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুরুতর তিনজনসহ আহত অন্তত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার ডিপার্টমেন্ট বিবৃতিতে আরো জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ৩৫০ জন যাত্রী বহন করছিল। এখন সেই ট্রেনে উদ্ধার তৎপরতা চলছে। ট্রেনের প্রথম চার বগি থেকে ৮০ থেকে ১০০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে পঞ্চম থেকে অষ্টম বগিগুলো ‘বিকৃত’ হয়ে গেছে এবং সেগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।