শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্বাধীনতার দাবিতে কাতালানদের মিছিল

অনলাইন নিউজ পোর্টাল 12 সেপ্টেম্বর 2021, 03:36 দুপুর 135 বার পঠিত
স্বাধীনতার দাবিতে কাতালানদের মিছিল

স্বাধীন কাতালোনিয়া রাষ্ট্রের দাবিতে প্রায় আট লাখ মানুষ মিছিল করেছে বার্সেলোনাসহ কয়েকটি শহরে। এসময় তাদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, বিবিসি
এই মিছিলের আয়োজন করেছিল তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি)। ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র‌্যালি।
মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল। পুলিশ বলেছে, আনুমানিক এক লাখ আট হাজার মানুষ র‌্যালিতে ছিল। এএনসির দাবি, অংশগ্রহণকারী ছিল আট লাখের বেশি।
ক্ষমা পাওয়া সেই ৯ নেতার কয়েকজন শনিবারের এই র‌্যালিতে অংশ নিয়েছেন। ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালোনিয়া দখল করে স্পেন। র‌্যালিতে সেই দিনের কথাও স্মরণ করা হয়েছে।