বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুদানে সেনা শাসনের বিরুদ্ধে উত্তাল বিক্ষোভ

মোহাম্মদ খাইরুল আমিন 26 ডিসেম্বর 2021, 10:39 দুপুর 306 বার পঠিত
সুদানে সেনা শাসনের বিরুদ্ধে উত্তাল বিক্ষোভ

সেনা শাসনের বিরুদ্ধে আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হলো সুদান। গতকাল শনিবার রাজধানী খার্তুমে নিরাপত্তা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের সাথে। এতে আহত হয়েছে অনেকে।
টানা ১০ দিন ধরে চলা আন্দোলনে যোগ দিতে এদিন সকাল থেকেই শহরের মূল কেন্দ্রে জড়ো হয় কয়েকশ’ মানুষ। প্রেসিডেন্সিয়াল প্যালেসের পথে রওনা দেয় বিক্ষোভকারীদের বিশাল দল। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। রাজধানীর মোবাইল ফোন সেবাও বিচ্ছিন্ন করে দেয়া হয়। বড় বড় রাস্তাগুলোয় তৈরি করে রাখা হয় ব্যারিকেড। পাশের শহর ওমডুরম্যানের সাথে খার্তুমের যোগাযোগ বন্ধে সংযোগ সেতুতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।