বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সরকার ভেঙে দিলেন নেপালের প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 20 ডিসেম্বর 2020, 06:29 বিকাল 300 বার পঠিত
সরকার ভেঙে দিলেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালে রাজনৈতিক সঙ্কট ক্রমেই বাড়ছে। ক্রমাগত রাজনৈতিক চাপে এবার সরকার ভাঙলেন প্রধানমন্ত্রী। রোববার সকালে একটি জরুরি বৈঠক ডাকা হয়। আর তারপরই সরকার ভেঙে দেয়ার প্রস্তাব দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেন তিনি। এরপরই রোববার সকালে ডাকা হয় মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক।

এর আগে, গত মঙ্গলবার কন্সটিটিউশনাল কাউন্সিল অ্যাক্ট বা সাংবিধানিক পরিষদীয় আইন সংক্রান্ত অর্ডিন্যান্স জারি করেন ওলি। এবং ওইদিনই সেটা প্রেসিডেন্ট দেবী ভান্ডারীকে দিয়ে স্বাক্ষরও করিয়ে নেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই ওই অধ্যাদেশ প্রত্যাহারের জন্য চাপ বাড়ছিল ওলির উপর।

এদিকে পার্লামেন্ট ভেঙে দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ শুরু হয়েছে, কারণ নেপালের সংবিধানে এ ধরনের কোনো কিছুর উল্লেখ নেই। নেপাল কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা মাধব কুমার নেপাল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল ওরফে প্রচন্ড ওলির এই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, দলের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ওলি সরকার। তার উপর নিজের দলের মধ্যে দুই ভাগ হয়ে যাওয়ায় বাড়ছিল চাপ। বিরোধীদের অভিযোগ নিজেকে সর্বময় ব্যক্তিতে পরিণত করতে অধ্যাদেশ জারি করেছিলেন। তা নিয়ে শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টির অভ্যন্তরেই বিরোধের মুখে পড়েছিলেন। প্রথম থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বা প্রচণ্ড এবং মাধব নেপালের নেতৃত্বাধীন শাসক দলের গোষ্ঠীর তরফে সেই বিতর্কিত অধ্যাদেশ প্রত্যাহার করে নেয়ার দাবি জানানো হচ্ছিল।