বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনের একটি নাইটক্লাবে আগুন, নিহত ১৩

Online_News_Portal_24 02 অক্টোবর 2023, 12:46 দুপুর 298 বার পঠিত
স্পেনের একটি নাইটক্লাবে আগুন, নিহত ১৩

স্পেনের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মার্সিয়া শহরে ‘টিট্রে’ ও ‘ফন্ডা মিলাগ্রস নামের দুটি নাইটক্লাবে এই আগুনের ঘটনা ঘটে। খবর স্পেনের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৩ এএফপির

স্পেনের জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র দিয়েগো সেরাল বলেন, ‘টিট্রে ডিস্কো ও ফন্ডা মিলাগ্রস ডিস্কো নামে দুটি নাইটক্লাব একই ভবনে অবস্থিত এবং ওই নাইটক্লাব দুটোর ওপরের তলায় প্রথমে আগুন লাগে।’ তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয় সে সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। আগুন লাগার পর পুলিশ ১৫ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা করে তবে দিয়েগো সেরাল জানান, তালিকায় থাকা কয়েকজনকে ইতোমধ্যে খুঁজে পাওয়া গেছে। তবে এখনও ধ্বংসস্তুপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে তল্লাশি চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা। এদিকে, দুর্ঘটনার পর মার্সিয়া শহরের মেয়র এক ঘোষণায় তিন তিনের শোক পালনের কথা জানিয়েছেন। নিহতদের স্মরণে রোববার শহরের সব বার ও রেস্তোরাঁ বন্ধ থাকে।