বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনের ৩ অঞ্চলে ভ্রমণে সতর্কতা জারি করেছে জার্মানি

অনলাইন নিউজ পোর্টাল 28 জুলাই 2020, 07:09 বিকাল 698 বার পঠিত
স্পেনের ৩ অঞ্চলে ভ্রমণে সতর্কতা জারি করেছে জার্মানি

স্পেনে দ্বিতীয় দফায় বেড়েছে করোনার সংক্রমণ। ফলে দেশটির আরাগন, কাতালোনিয়া ও নাভারা অঞ্চলে ভ্রমণে সতর্কতা জারি করেছে জার্মানি। ওই তিন অঞ্চলে জার্মান পর্যটকদের অপ্রয়োজনে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আরাগন, কাতালোনিয়া ও নাভারা অঞ্চলে করোনা সংক্রমণের হার বেশি। ফলে আমরা জার্মান নাগরিকদের ওই অঞ্চলগুলোতে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করছি। অপ্রয়োজনে ওই অঞ্চলগুলোতে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।

সম্প্রতি স্পেনের এ তিনটি অঞ্চলে ব্যাপক হারে করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে ওই অঞ্চলগুলোতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি দেশটির সরকারের।