বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদিতে কবে ঈদুল আজহা, জানা যাবে আজ

অনলাইন নিউজ পোর্টাল 24 18 জুন 2023, 05:26 বিকাল 880 বার পঠিত
সৌদিতে কবে ঈদুল আজহা, জানা যাবে আজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা কবে হবে সেটি জানা যাবে আজ।

আজ(১৮ জুন) রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করতে সৌদি, ওমান, আরব আমিরাত সহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

গ্রেগরিয়ান অথবা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাসগুলো ২৯  অথবা ৩০ দিনের হয়ে থাকে।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিং ডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার খালি চোখে দেখা যাবে না চাঁদ।তবে চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।

কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখেই দেখা যাবে জিলহজের চাঁদ।