শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি রাজপুত্র নাওয়াফের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 21 অক্টোবর 2020, 11:31 রাত 415 বার পঠিত
সৌদি রাজপুত্র  নাওয়াফের মৃত্যু

সৌদি আরবের রাজ পরিবারের  রাজপুত্র নাওয়াফ বিন সাদ বিন সউদ বিন আবদুল আজিজ আল সাউদ মারা গেছেন। 

দেশটির বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে।  মঙ্গলবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।  
রাজপুত্র নাওয়াফের মৃত্যুতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সৌদি বাদশাহ সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

সৌদি রাজ পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়ে সাধারণত বিস্তারিত জানানো হয় না।  সৌদি রয়্যাল কোর্ট শুধু মৃত্যুর সময় ও জানাজার বিষয়টি রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়ে থাকে।