সৌদি আরবে আরো ১ হজযাত্রী মারা গেছেন
সৌদি আরবে ১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে হজ পালত করতে গিয়ে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
সর্বশেষ শুক্রবার ঢাকার লালবাগের ৬১ বছর বয়সী তপন খন্দকার মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।
আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই এবং ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।