সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন। বৃহস্পতিবার ভোরে পূর্ব আফ্রিকার দেশটির রাজধানীতে ভয়াবহ এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রাণকেন্দ্র কে৪ জংশনে হওয়া এই বিস্ফোরণের মাত্রা ও তীব্রতা এতোটাই শক্তিশালী ছিল যে সেখান থেকে কিছুটা দূরে অবস্থিত মাকাসার নাম স্থানের দু’টি স্কুলের দেওয়াল ভেঙে যায়। এছাড়া বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
সোমালিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে দেশটিতে লড়াই করছে বিদ্রোহীগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই বিদ্রোহীগোষ্ঠী।
আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে আসছে।