সোমালিয়ায় অতর্কিত বোমা হামলা: নিহত ১৫
মোহাম্মদ খাইরুল আমিন
•
24 মার্চ 2022, 07:56 বিকাল
•
240 বার পঠিত
আজ বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে- আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার এক নারী এমপিসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মধ্য সোমালিয়ার বেলেদউইন শহরে দুইটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় ঐ ১৫ জন নিহত হন।
রোবেল আমিনা মোহাম্মদ আবদির হত্যাকাণ্ডকে ‘গুপ্তহত্যা’ বলে অভিহিত করেছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন। এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করেছেন তিনি।
নিহতদের মধ্যে সাবেক এমপি ধুহুলও রয়েছেন। নিহতদের মধ্যে অন্যরা সোমালিয়ার সেনাবাহিনীর সদস্য।