সোমালিয়ায় এক হোটেলে সন্ত্রাসীদের হামলায় ১৭ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
17 আগস্ট 2020, 11:29 দুপুর
•
158 বার পঠিত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এক অভিজাত হোটেলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ। একইসঙ্গে হোটেলটিতে আরো অনেককে জিম্মি করে রাখা হয়েছে। রবিবার রাজধানীর মোগাদিসুর লিডো বিচ এলাকার এলিট হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে হোটেলটিতে হামলা শুরু হয়। গাড়িটি বিস্ফোরিত হয়ে হোটেলের দেয়ালে প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়ে। এর পরই একদল সশস্ত্র বন্দুকধারী হোটেলটিতে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে।
পুলিশ অফিসার জানিয়েছে, নিহত ১২ জনের মধ্যে দু’জন সরকারি কর্মকর্তা, তিনজন হোটেল সিকিউরিটি গার্ড, চারজন সিভিলিয়ান ও তিনজন অজ্ঞাত পরিচয়ের।