সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদের জামাত
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 এপ্রিল 2022, 03:33 দুপুর
•
974 বার পঠিত
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লীগণ জামাতে অংশ নেবেন।
এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে সকল আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য সংসদ সচিবালয় থেকে অনুরোধ জাননো হয়েছে।