মৃত্যুর স্বাদ
মৃত্যুর স্বাদ
প্রতি প্রাণী মরবে, বলেননি প্রভু,
বলেছেন — স্বাদ নেবে মৃত্যুর, সবাই কভু।
মৃত্যু কি খাবার? কেন স্বাদের কথা?
এই এক শব্দে লুকিয়ে গভীর ব্যথা!
খাবার মুখে দিলে স্বাদ ছড়িয়ে যায়,
মুহূর্তেই কি তা কোথাও হারিয়ে যায়?
তেমনি মৃত্যু নয়, সুইচ অফের খেলা,
এ এক সফর, রূহের বিদায় বেলা।
পায়ের আঙুল থেকে রূহ যায় সরে,
ধীরে ধীরে আসে কণ্ঠনালি ধরে।
চোখ তখন খোলে, পর্দা যায় সরে,
প্রভু বলেন — আজ দৃষ্টি তোমার প্রখর বড়ে!
দেখা থেকে তুমি চোখ ফেরাতে পারো,
শোনা থেকে কানে আঙুল চেপে ধরো।
ছোঁয়া থেকে হাত সরিয়ে নেবে তবু,
স্বাদ থেকে পালাবে কোথায় কভু?
জিভে স্বাদ লাগলে, ভেতরে ঢুকে যায়,
অস্তিত্বে মিশে, পালাবার নাই উপায়।
মৃত্যু তেমনই — দূর থেকে নয় দেখা,
শিরায় শিরায় লেখা, কোষে কোষে রেখা।
পাপী আর মুমিন, স্বাদ কি এক হয়?
আমল অনুযায়ী স্বাদটা ভিন্ন রয়।
মুমিনের রূহ ঝরে, কলসি থেকে পানি যেমন,
সহজ সরল, শান্তি ভরা, জান্নাতি তেমন।
পাপীর রূহ টানে, ভেজা পশমে কাঁটা যেমন,
ছিঁড়ে ছিঁড়ে আসে, যন্ত্রণা কঠিন ভীষণ!
নবী-রাসূলও পেয়েছেন সাকারাতের ব্যথা,
মুমিনের জন্য তবু, এ যে পবিত্রতা।
এই মৃত্যু এক পেয়ালা, ঘুরছে হাতে হাতে,
পান করবে সবাই, একদিন এই পথে।
কেউ পাবে তাতে জান্নাতের ঘ্রাণ,
কেউ পাবে শুধু আক্ষেপ, ভয় আর অস্থির প্রাণ।
তাই আজকে একা বসে, বিবেককে করো প্রশ্ন —
কোন স্বাদ গড়ছি আমি? কী আমার যত্ন?
আমার নামাজ, আমার আমল, প্রভুর সাথে টান,
কোন স্বাদের মৃত্যু আনবে আমার শান?
হে আল্লাহ, দিও মোদের সুন্দর মৃত্যু,
অকল্যাণ থেকে মুক্তি, এটাই হোক কৃত্য।
আমিন।