বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

শিরক থেকে বেঁচে থাকার দোয়া

মোহাম্মদ খাইরুল আমিন 04 জানুয়ারী 2022, 11:39 দুপুর 548 বার পঠিত
শিরক থেকে বেঁচে থাকার দোয়া

সবচেয়ে বড় জঘন্য অপরাধ শিরক। এটি কবিরা গোনাহ। তাওবাহ ছাড়া আল্লাহ তায়ালা শিরকের গোনাহ ক্ষমা করবেন না। শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে হয়। আল্লাহর রাসূল (সা.) সেই উপায় শিখিয়ে দিয়েছেন। 

কোরআনুল কারিমের শিরককে সবচেয়ে বড় জুলুম বলে উল্লেখ করা হয়েছে। হজরত লুকমান তার ছেলেকে শিরক করা থেকে বিরত থাকার নসিহত দেয়ার সময় এ কথা বলেন। কোরআনে এসেছে-

আরবি উচ্চারণ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন-আশরিকা বিকা, ওয়া আনা আ’লামু; ওয়া আসতাগফিরুকা লিমা লা আ’লামু।

অর্থ: হে আল্লাহ! আমি জ্ঞাতসারে আপনার সঙ্গে শির্ক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞতাসারে (শির্ক) হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই।

উপকার: মালিক ইবনে ইয়াসার (রা.) বলেন, রাসূল (সা.) আবু বকর (রা.)-কে বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না, তুমি যা বললে শিরকের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে? তারপর তিনি এই দোয়া বলেন।