সিরিয়ায় সামরিক বাসে হামলায় ১৩ সেনা নিহত,আহত ১৮
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 মার্চ 2022, 10:34 দুপুর
•
284 বার পঠিত
সিরিয়ার পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় একটি সামরিক বাসে হামলা করেছে । জানা যায় এতে অন্তত ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন সেনা সদস্য।
গত (৬ মার্চ) মধ্য সিরিয়ার ডেসার্ট হাইওয়ে একটি সামরিক বাসে হামলা চালিয়েছে। খবর – এপি, এফপি
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, পালমিরা অঞ্চলে সামরিক বাসে হামলায় বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনার আর কোনো তথ্য পাওয়া যায়নি এবং কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, সিরিয়ার কর্তৃপক্ষ এ ধরণের হামলার পিছনে দক্ষিণ ও মধ্য সিরিয়ায় কে দায়ী করে আসছে।