বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ার সাথে সুসম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব!

অনলাইন নিউজ পোর্টাল 05 মে 2021, 08:32 সকাল 219 বার পঠিত
সিরিয়ার সাথে  সুসম্পর্ক করতে যাচ্ছে সৌদি আরব!

 সৌদির একটি নিরাপত্তা প্রতিনিধিদল সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আরবি দৈনিক রাই আল-ইয়ায়োমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, সৌদি গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ আল-হামিদানের নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধিদল দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।
 এসব সাক্ষাতে দুইপক্ষ রিয়াদ-দামেস্ক সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনা করেছে। তবে সৌদি প্রতিনিধিদলের দামেস্ক সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

সাক্ষাতে সিরিয়ার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সৌদি আরব দামেস্কে নিজের দূতাবাস আবার চালু করতে সম্মত হয়েছে বলেও আরবি দৈনিকটি জানিয়েছে।

সেইসঙ্গে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিতেও রাজি হয়েছে রিয়াদ। সৌদি প্রতিনিধিদলটি দামেস্ককে জানিয়েছে, আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব লীগের পরবর্তী বৈঠকে সিরিয়াকে আমন্ত্রণ জানানো হবে।