বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আরও দুই সপ্তাহ

মোহাম্মদ খাইরুল আমিন 02 ফেব্রুয়ারি 2022, 05:25 বিকাল 353 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে আরও দুই সপ্তাহ

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দেশে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরো কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। এ জন্য হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ দেখা যেতে পারে।