মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 অক্টোবর 2026, 08:13 সকাল
•
5 বার পঠিত
এইচএসসি ও সমমানের পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় ৫০ হাজার ৩৭৪ জন ছাত্র অংশ নেন।
তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ২৬৯ জন।অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ হাজার ৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ২৭৮ জন।