বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিক্ষামন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ

আতাউল্লাহ পলাশ • 29 অক্টোবর 2026, 11:53 দুপুর • 2 বার পঠিত
শিক্ষামন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি, এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনাকালে শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর গুরুত্ব তুলে ধরে এ সংক্রান্ত বাংলাদেশের নানা পরিকল্পনা প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করেন।

কানাডার হাইকমিশনার ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা খাতসহ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার ও সম্প্রসারণে কানাডা সরকারের গভীর আগ্রহের কথা জানান।


#জাতীয় #বাসস