বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রৌমারীতে মানববন্ধন

অনলাইন নিউজ পোর্টাল 23 জুন 2021, 03:09 দুপুর 633 বার পঠিত
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রৌমারীতে মানববন্ধন

 কুড়িগ্রামের রৌমারীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মানববন্ধন কর্মসূচি পালন করছে সকল  শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে। আজ বুধবার দুপুরের দিকে রৌমারী উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা শাখার ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সংগঠক শিমুল আহমেদ সাকিল ও সমাজতান্ত্রিক দল বাসদ এর সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল খালেক প্রমূখ।

 করোনা মহামারিতে দীর্ঘ সময় স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয় বলে দাবি করে বলেন দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার খুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করবে।