বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৪ জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ

অনলাইন নিউজ পোর্টাল 22 এপ্রিল 2021, 02:22 দুপুর 172 বার পঠিত
ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৪ জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ

ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৪ জেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নদিয়ার চাপড়া মোট ৪৩ আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে।

যেসব আসনে ভোট হচ্ছে-

উত্তর দিনাজপুরে চোপড়া, ইসলামপুর, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ,গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি এবং ইটাহার আসনে। উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, খড়দহ, দমদম উত্তর, বাগদা, বনগাঁ উত্তর, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া ও হাবড়া আসনে। পূর্ব বর্ধমানে ভোটগ্রহণ গলসি, মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, আউশগ্রাম, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, ভাতার আসনে। এ ছাড়াও নদিয়া করিমপুর, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, তেহট্ট, পলাশিপাড়া, নবদ্বীপ এবং কৃষ্ণনগর দক্ষিণ আসনে ভোটগ্রহণ চলছে।

পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হয়, পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি আসনে, ৬ এপ্রিল তৃতীয় দফায়, চতুর্থ দফায় ১০ এপ্রিল ও পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি আসনে ভোট নেয়া হয়। আগামী ২৬ ও ২৯ এপ্রিল শেষ দুই দফার ভোটগ্রহণ নেয়া হবে। ২ মে পশ্চিমবঙ্গসহ আরো কয়েকটি রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনের সবগুলো ফলাফল ঘোষণা করা হবে।