বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শীঘ্রই বিশ্বের সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টার উদ্বোধন করছে চীন

অনলাইন নিউজ পোর্টাল 01 অক্টোবর 2021, 08:08 সকাল 216 বার পঠিত
শীঘ্রই বিশ্বের সবচেয়ে বড় কোয়ারেন্টাইন সেন্টার উদ্বোধন করছে চীন

বিশ্বের সবচেয়ে বড় কোয়োরেন্টাইন সেন্টার উদ্বোধন করতে যাচ্ছে চীন। এটি এযাবৎকালে রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় কোয়োরেন্টাইন সেন্টার। এটি একই সঙ্গে সুবিশাল, অত্যাধুনিক ও উচ্চপ্রযুক্তিসম্পন্ন এবং পরিশীলিত।’ বিদেশি যাত্রী ও ভ্রমণকারীদের জন্য ৫ হাজার কক্ষের কোয়ারেন্টাইন সেন্টার। চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর গুয়াংঝুতে ২৬০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সুবিশাল এই কোয়ারেন্টাইন সেন্টার উদ্বোধন হবে।

বেশ কয়েকটি সারিতে বিভক্ত এই কোয়ারেন্টাইন সেন্টারটি তিনতলা বিশিষ্ট। গুয়াংঝু শহরের প্রান্তে ৪৬টি ফুটবল মাঠের সমান এলাকাজুড়ে এটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি নির্মাণে সময় লেগেছে তিন মাস। বেইংজিং, গুয়াংঝু ও তার আশপাশের শহরসমূহের হোটেলগুলোতে কোয়ারেন্টাইন সংক্রান্ত চাপ কমাতেই এই ভবন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পটির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা।