বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর ঢাকা: জাতিসংঘ

মোহাম্মদ খাইরুল আমিন 27 মার্চ 2022, 07:16 বিকাল 585 বার পঠিত
শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর ঢাকা: জাতিসংঘ

মাত্র কদিন আগে আন্তর্জাতিক এক সমীক্ষায় দেখা গিয়েছিল বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর হলো ঢাকা। এবার জাতিসংঘের এক প্রতিবেদনে শব্দ দূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো বাংলাদেশের রাজধানী। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) বার্ষিক ফ্রন্টিয়ার্স রিপোর্ট-২০২২ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মাঝে শব্দ দূষরে দিক দিয়ে শীর্ষ শহর এখন ঢাকা। দ্বিতীয় স্থানে আছে ভারতের উত্তরপ্রদেশের শহর মুদারাবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আছে এই তালিকার তৃতীয় স্থানে। 

এই তালিকার চতুর্থ স্থান দখল করেছে বাংলাদেশেরই আরেকটি শহর। সেটি রাজশাহী। পঞ্চম স্থানটি ভিয়েতনামের শহর হো চি মিন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনায় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দ সীমার মাত্র ৫৫ ডেসিবল। বানিজ্যিক এলাকা ও জানজটের জায়গায় যেটি হতে পারে ৭০ ডেসিবল। কিন্তু ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ও রাজশাহীতে ১০৩ ডেসিবল পাওয়া গেছে। 

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির দূষিত শহরগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার ১৩টি শহর পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশের দুটি শহর জায়গা করে নিয়েছে। ভারতের ৫ শহর আছে এই তালিকায়। মুদারাবাদ ছাড়া আছে কলকাতা, আসানসোল, জয়পুর ও দিল্লি আছে। 

বিশ্বের সবচেয়ে শান্ত শহর নির্বাচিত হয়েছে জর্ডানের ইরবিদ শহর। ওখানে শব্দের মাত্রা ৬৯ ডেসিবল পাওয়া গেছে। ইরবিদের পর আছে ফ্রান্সের লিয়ন। ওখানেও শব্দের মাত্রা ৬৯ ডেসিবল। সুইডেনের রাজধানী স্টকহোম ও সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ৭০ ডেসিবল করে নিয়ে আছে এর পরের জায়গায়।