বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

রোজার কাযা ও কাফ্ফারার মাসায়েল

আলকাউসার 31 ডিসেম্বর 2022, 10:53 রাত 830 বার পঠিত
রোজার কাযা ও  কাফ্ফারার মাসায়েল

১৩৮১. প্রশ্ন
জনৈক ব্যক্তি রমযান মাসে দিনের বেলায় রোযা অবস্থায় সফরে বের হয়। সফরের এক পর্যায়ে এই ভেবে সে রোযা ভেঙ্গে ফেলে যে, সফরে তো রোযা না রাখার সুযোগ আছে। এখন আমার জানার বিষয় হল, এই ব্যক্তির রোযা ভেঙ্গে ফেলা কি ঠিক হয়েছে? আর পরবর্তীতে তাকে কি শুধু উক্ত রোযাটি কাযা করতে হবে? নাকি কাযা কাফফারা উভয়টিই ওয়াজিব হবে?

উত্তর:
ঐ ব্যক্তির রোযা ভেঙ্গে ফেলা নাজায়েয হয়েছে। এ রোযা পূর্ণ করা জরুরি ছিল। সফরের কারণে রোযা ভাঙ্গা যায় না। সফর অবস্থায় দিনের শুরু থেকে রোযা না রাখার সুযোগ আছে। রোযা রেখে বিনা ওযরে ভেঙ্গে ফেলার সুযোগ নেই। অবশ্য এ ক্ষেত্রে রোযা ভেঙ্গে ফেলার দরুণ তার উপর শুধু কাযা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না।

-মাবসূতে সারাখসী ৩/৬৮; আলমুহীতুল বুরহানী ৩/৩৫৮; তাহতাবী আলাল মারাকী ৩৭৪; আলবাহরুর রায়েক ২/২৯০; আদ্দুররুল মুখতার ২/৪৩১