শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চলছে প্রচারণা

অনলাইন নিউজ পোর্টাল 03 মে 2021, 09:58 সকাল 182 বার পঠিত
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চলছে প্রচারণা

প্রত্যাবাসন নিয়ে কোনো ধরনের আলোচনা না চলায় নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া নিয়ে সন্দিহান রোহিঙ্গারা। কয়েক দফা আলোচনার পর করোনা পরিস্থিতি ও মিয়ানমারে জান্তা সরকারবিরোধী আন্দোলনে প্রত্যাবাসন প্রক্রিয়ার আলোচনা থমকে গেছে। এতে দিন দিন ক্যাম্পে থাকা রোহিঙ্গারা প্রত্যাবাসনে অনাগ্রহী হয়ে উঠছে বলে মনে করছেন প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতারা। তবে ক্যাম্পে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে প্রচারণা চালানো হয় বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। 

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। সব মিলিয়ে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে।

আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের নিজদেশে ফেরাতে কয়েক দফা আলোচনা এবং দুবার প্রত্যাবাসনের তারিখও ঠিক হয়। কিন্তু মিয়ানমার সরকারের অনীহায় তা ভেস্তে যায়।

আর এখন করোনা পরিস্থিতি ও মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতায় আসার পর আন্দোলনের কারণে প্রত্যাবাসন নিয়ে নেই কোনো আলোচনা। আন্তর্জাতিক সম্প্রদায়েরও নেই কোনো উদ্যোগ।